মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মেসির নিষেধাজ্ঞা কমানোর আবেদন করেছে আর্জেন্টিনা

শেয়ার করুন

খেলাধুলা ডেস্কঃ লিওনেল মেসির নিষেধাজ্ঞা কমানোর আবেদন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

দক্ষিণ আমেরিকার গভর্নিং বডি কনমেবলের ওপর অভিযোগের আঙুল তোলায় তিন মাসের জন্য মেসিকে নিষিদ্ধ করে সংস্থাটি। গত কোপা আমেরিকা প্রতিযোগিতায় কনমেবলকে ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে আখ্যায়িত করেন এই বার্সেলোনা ফরোয়ার্ড।
php glass

এফএ-এর করা আবেদন গ্রহণ করেছে কনমেবল। আগামী অক্টোবরে জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচে দেখা যেতে পারে মেসিকে।

অবশ্য আবেদনের প্রেক্ষিতে এখনো রায় আসেনি। জার্মানির বিপক্ষে ম্যাচের আগে ০৩ অক্টোবর রায় জানানো হবে। জার্মানদের বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে ০৯ অক্টোবর।

তবে নিষেধাজ্ঞা কমলেও মেসি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না। কারণ চিলির বিপক্ষে কোপা আমেরিকা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখেন এই ৩২ বছর বয়সী ফরোয়ার্ড।

শেয়ার করুন