২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মেসিকে বাদ দিলেন কাকা!

লিওনেল মেসি ও কাকা

ল মাদ্রিদের মতো ক্লাবের হয়ে খেলেছেন। খেয়োয়াড়ি জীবনে যাদের সঙ্গে খেলেছেন কিংবা যাদের বিপক্ষে খেলেছেন এমন এগারজনকে নিয়ে স্বপ্নের একাদশ সাজিয়েছেন ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাকা।
বার্সার আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি যে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার এতে কোনো সন্দেহ থাকার কথা নয়। অথচ চারবারের বিশ্বসেরা ফুটবলারকেই স্বপ্নের একাদশে রাখেননি কাকা। মেসির বদলে বেছে নিয়েছেন স্বদেশী রোনালদিনহোকে।

কাকার ড্রিম টিমের এগারজনের মধ্যে পাঁচজনই ব্রাজিলিয়ান। গোলরক্ষক হিসেবে রয়েছেন ব্রাজিলিয়ান গোলকিপার দিদা। তার সঙ্গে জাতীয় দল ও ক্লাব পর্যায়ে এসি মিলানের হয়ে খেলেছিলেন কাকা।

ডিফেন্স সামলানোর দায়িত্বে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, দুই ইতালিয়ান তারকা পাওলো মালদিনি ও আলেসান্দ্রো নেস্তা। আর লেফট ব্যাকে থাকবেন আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস।

মিডফিল্ডের তিনজনও বিশ্বের সেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম। বাম প্রান্তে জিনেদিন জিদান ও ডান প্রান্তে আছেন স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। আর ‍সেন্ট্রাল মিডফিল্ডারের দায়িত্বে থাকবেন ইতালিয়ান কিংবদন্তি আন্দ্রেয়া ফিরলো।

আক্রমণভাগের তিনজনের মধ্যে দু’জনই ব্রাজিলিয়ান। রোনালদো ও রোনালদিনহোর পাশাপাশি রয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থ হিসেবে তিনজনের সঙ্গেই ফুটবল ক্যারিয়ার পার করেছিলেন কাকা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।