৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মেসিকে ছাড়া আর্জেন্টিনা একেবারেই ‘সাদামাটা’

ক্রিস্টিয়ানো রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদের মত লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা একেবারেই ‘সাদামাটা’ একটি দল বলে মনে করেন হুয়ান রোম্যান রিকুয়েলমে।

এই মুহুর্তে বিশ্বকাপের বাছাই পর্বে ধুকতে থাকা এডগার্ডো বাউজার আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত বছাইপর্বের ১২ ম্যাচের মধ্যে মেসি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মাত্র ৫টি ম্যাচে অংশ নিয়েছেন।

আর্জেন্টিনার হয়ে ৫১টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া রিকুয়েলমে বলেন, মেসি দলে না থাকলে আর্জেন্টিনা অন্য দলগুলোর মত সাধারণ একটি দলে পরিণত হয়। তার ধারণা, লা লীগার জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের অবস্থাও অনেকটা একই রকম। লীগের শীর্ষ পয়েন্টধারীরাও চার বারের ব্যালন ডি অঁর খেতাবধারী রোনালদোর অনুপস্থিতিতে একই চেহেরা লাভ করে।

চ্যানেল ১৩ কে রিকুয়েলমে বলেন, ‘মেসিকে বাদ দিলে আর্জেন্টিনা সাধারণ একটা দল। অবশ্য এটিও ঠিক যে মেসি হচ্ছেন বিশ্বের সেরা ফুটবল তারকা।’ গোল ডটকম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।