৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মেসি, সুয়ারেজ, নেইমারে বার্সার গোল বন্যা

লা লিগায় লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারদের গোলে স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ ব্যবধানের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এদিন প্রতিপক্ষের জালে রীতিমতো গোল উৎসব করে লুইস এনরিক শিষ্যরা। আর এ ম্যাচ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পয়েন্ট টেবিলে পেছনে ফেললো বার্সা।

ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে বুধবার রাতে অবনমন অঞ্চলে থাকা গিজনকে আতিথিয়েতা জানায় বার্সা। তবে আমন্ত্রণ জানিয়েও একরকম লজ্জাই উপহার দেয় স্বাগতিকরা।

এদিন গোলের শুরুটা করেন দলের সেরা তারকা মেসি। ম্যাচের নয় মিনিটে স্বদেশি জাভিয়ার মাশ্চেরানোর ক্রস থেকে হেডের মাধ্যমে গোল করে দলের লিড এনে দেন আর্জেন্টাইন অধিনায়ক। দুই মিনিট পরেই অবশ্য লিড দ্বিগুন হয়। নেইমারের পাস থেকে সুয়ারেজ শট নিলে তা বাঁচাতে গিয়ে নিজের জালেই আত্মঘাতি গোল করে বসে হুয়ান রদ্রিগুয়েজ।

ম্যাচের ২১ মিনিটে অবশ্য একটি গোল পরিশোধ করেন কার্লোস ক্যাস্ত্রো। কিন্তু ছয় মিনিট পরেই আরও একটি গোল হজম করতে হয় সফরকারীদের। ডান পায়ে ভ্যলির সাহায্যে দুর্দান্ত গোলটি করেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। পরে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সা। মেসির অ্যাসিস্ট থেকে এবারের গোলটি করেন ফ্র্যান্সিসকো আলকাসের। ম্যাচের ৬৫ মিনিটে গোলের দেখা পান ব্রাজিলিয়ান তারকা নেইমার। অসাধারণ এক ফ্রি-কিকে গোলটি আদায় করেন তিনি।

ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে গিজনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ইভান রাকিটিচ। সার্জি রবার্টোর পাস থেকে ক্রোয়েশিয়ান এ মিডফিল্ডার গোলের দেখা পান। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ৬-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে এনরিক শিষ্যরা।

২৫ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বার্সা। তবে পরের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করায় ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে গেল রিয়াল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।