৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মেরিন ড্রাইভে মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার সময় ডেস্কঃ কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় অপর দুই আরোহী আহত হন। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহতের নাম জাফর আলম (২৮)। তিনি টেকনাফের বাহারছরা শামলাপুর নয়াপাড়া এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের মনখালী ব্রিজে মোটরসাইকেল নিয়ে ফিরছিলেন তিন বন্ধু। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোলিংয়ে ধাক্কা খেলে আরোহী জাফর ঘটনাস্থলেই নিহত হন।

মোটরসাইকেলের চালক হ্নীলার আলী খালী এলাকার নুরুল কবিরের ছেলে নুর কামাল ও অপর আরোহী শামলাপুর নয়াপাড়া এলাকার মৃত মোহাম্মদ মিয়ার ছেলে আরিফ উল্লাহ গুরুতর আহত হয়েছেন।

এসময় ইউনিয়ন ছাত্রলীগ নেতা তাসকিন আহমদ তারেক উপস্থিত লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জেলা হাসপাতালে পাঠান।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উখিয়ার মনখালী ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনা ঘটে। মরদেহ বাহারছড়ার শামলাপুরে নিয়ে আসলে পুলিশ গিয়ে সুরুতহাল রিপোর্ট তৈরি করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।