৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

মেরিন ড্রাইভে এক্সিডেন্টে বৃদ্ধের মৃত্যু, আহত ৩

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে চান্দের গাড়ি-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হোটেল অর্কিড ব্লুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হাজি হাবিবুল্লাহ (৬৫)। তিনি ইনানী বটতলী এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে। গুরুতর আহতরা হলেন- নিহতের আপন ভাই আমান উল্লাহ (৫০) ও একই এলাকার আবু তাহের (৪০) ও আনসার উল্লাহ (২৫)।

প্রত্যক্ষদর্শীরা ও নিহত স্বজনেরা জানান, শুক্রবার সন্ধ্যায় তারা কক্সবাজার থেকে সিএনজি অটোরিকসায় করে বাসায় ফিরছিলেন। এসময় মেরিন ড্রাইভ সড়কের হোটেল অর্কিড ব্লু এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজি অটো রিক্সার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নাম্বারবিহীন চাদের গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সিএনজিতে থাকা যাত্রীরা।

এসময় ঘটনাস্থলে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ইনানী উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিব উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান, চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি পুলিশ আটক করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।