১১ মার্চ, ২০২৬ | ২৬ ফাল্গুন, ১৪৩২ | ২১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি;

কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী অর্থায়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ১ বছর থেকে ১০ বছরের নানা ধরণের ৩৬ জন প্রতিবন্ধীদের মাঝে ওই উপকরণ দেওয়া হয়। এরমধ্যে ছিলে বিএফও, সিপি চেয়ার, বিকেএফও, ওয়াকার, হ্যান্ড স্পিলিন্ট, এএফও, বিএসএমও। এইসব ডিভাইস তৈরীতে কারিগরি সহযোগিতা প্রদান করে এসএআরপিভি, কক্সবাজার।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবাকেন্দ্র, এসএআরপিভি কার্যালয়ে ওই সহায়ক উপকরণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় তিনি-এই কার্যক্রমকে স্বাগত জানান। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বুঝা নই। সঠিক সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদের রূপান্তরিত হবে। তিনি প্রতিবন্ধীদের জন্য সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন।

এসএআরপিভি’ আঞ্চলিক পরিচালক কাজী মাকসুদুল আলম মুহিতের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যবস্থাপক ইউনুস হোছেন মন্টু। কক্সবাজার প্রতিবন্ধী ব্যক্তিদের শুভেচ্ছা দূত নাজমা আক্তারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চকরিয়ার ইনচার্জ সাকিব হাসান, ফিজিও থেরাপিষ্ট রেজাউল করিমসহ অন্যান্যরা।
এর আগে মেয়র প্রতিবন্ধী সেন্টার পরিদর্শন করেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে অবগত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।