২১ এপ্রিল, ২০২৬ | ৮ বৈশাখ, ১৪৩৩ | ৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

কক্সবাজার পৌরসভা নির্বাচন

মেয়র প্রার্থী আল যুবায়ের চৌধুরী মানিকের মনোনয়নপত্র বাতিল

১০০ জন সমর্থনসুচক ক্রমিকে ১ জনের স্বাক্ষরে গরমিল (অস্বীকার) ও ঋণ খেলাপির পক্ষে জামিনদারের অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী (মানিক) মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টায় জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা প্রদান করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এসএম শাহাদাত হোসেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের বিধানমতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর প্রার্থী আপিল  করতে পারেন। উপযুক্ত তথ্যপ্রমাণ উপস্থাপন সাপেক্ষে মনোনয়নপত্র বৈধ হবে। অন্যথায় বাতিল বলে গণ্য থাকবে।

মনোনয়নপত্র বাছাইকালে সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা, টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলাম, রামু উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে এবং প্রতীক বরাদ্দ ২৬ মে। নির্বাচন ১২ জুন অনুষ্ঠিত হবে।

নির্বাচন অফিসের তথ্য মতে, কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭জনসহ মোট ৮৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

সেখানে ৪টি সংরক্ষিত আসনে ১৬ জন এবং সাধারণ সদস্য পদে ৬৫ প্রার্থী।

মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত মোঃ মাহবুবুর রহমান চৌধুরী, স্বতন্ত্র মাসেদুল হক রাশেদ, সরওয়ার কামাল, মোহাম্মদ আল যুবায়ের চৌধুরী (মানিক)(বাতিল), জোসনা হক, জগদীশ বড়ুয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জাহেদুর রহমান (স্থগিত)।

সংরক্ষিত আসন-১ (১,২,৩) থেকে শাহেনা আকতার ও ফাতেমা বেগম।

সংরক্ষিত আসন-২ (৪,৫,৬) ইয়াসমিন আকতার, রোকেয়া আকতার কেয়া, জেসমিন আকতার, হেলেনাজ তাহেরা,  সাবেকুন্নাহার, চম্পা উদ্দিন।

সংরক্ষিত আসন-৩ (৭,৮,৯) মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, জাহেদা আকতার, ছালেহা আকতার, শাহিনা আকতার শাহিন।

সংরক্ষিত আসন-৪ (১০,১১,১২) কোহিনুর ইসলাম, নাছিমা আকতার।

সাধারণ সদস্য তথা কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র জমা দিয়েছেন, জাহিদুল ইসলাম, মোঃ রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ (বাতিল), এসআইএম আকতার কামাল আজাদ, মোঃ আতিক উল্লাহ, রাহমাত উল্লাহ, আব্দুল মান্নান।

২ নং ওয়ার্ডে এম. জাফর আলম হেলালি, মোঃ সাহাব উদ্দীন, শাহেদুল আলম, ফাতেমা শারমিন, মিজানুর রহমান।

৩ নং ওয়ার্ডে আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম মুকুল, আবু আদনান সাউদ, মোহাম্মদ আমিনুল ইসলাম হাসান।

৪ নং ওয়ার্ডে আবদুল গাফফার, মোঃ আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, মোঃ দিদারুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রিয়াদ, শামসুল আলম, ওমর ফারুক, সিরাজুল হক।

৫ নং ওয়ার্ডে সাহাব উদ্দিন সিকদার, মামুনুর রশিদ, মো: তাহের আলম,  গোলাম আরিফ লিটন, মোহাম্মদ জীবন।

৬ নং ওয়ার্ডে মোহাম্মদ রিয়াজ মোরশেদ, ওমর সিদ্দিক, ফজল করিম, মো: জাবেদ মোস্তফা, মো: জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান।

৭ নং ওয়ার্ডে আশরাফুল হুদা ছিদ্দিকি জামশেদ, ওসমান সরওয়ার টিপু, জাফর আলম, সাফায়াত কামাল (সৌরভ), শামশুল আলম, মো: জাহেদুল হক।

৮ নং ওয়ার্ডে রাজ বিহারী দাশ, খোরশেদ আলম চোধুরী, বেলাল হোসেন, উজ্জল কর।

৯ নং ওয়ার্ডে জাহেদুল ইসলাম জাহেদ,
আবু ওবায়েদ্দীন নাছের, হেলাল উদ্দীন।

১০ নং ওয়ার্ডে সালাহ উদ্দিন সেতু, আবছার কামাল।

১১ নং ওয়ার্ডে নুর মোহাম্মদ, মো: সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মো: শফিউল আলম, রিদুয়ান রশিদ, মো: মহিন উদ্দীন।

১২ নং ওয়ার্ডে এম এ মনজুর, মো: শহিদুল ইসলাম শহিদ, দিদারুল করিম, এনামুল কবির, শামিম আহমদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।