৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মেধাবী শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি সিগারেট-মদ-মাদকে আসক্ত হয়

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পৃথিবী৷ বদলেছে মানুষ৷ বদলে গিয়েছে বড় হয়ে ওঠা৷ আর বড় হয়ে ওঠার সময়ে সিগারেট, মদ ও মাদকে সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ছে মেধাবি শিক্ষার্থীরা৷ এমনটাই দাবি ব্রিটিশ মেডিক্যাল জার্নাল গবেষকদের৷

ইংল্যান্ডের বিভিন্ন স্কুলের প্রায় ৬০০০ শিক্ষার্থীদের উপর বেশ কয়েক মাস ধরে সমীক্ষা করেছেন গবেষকরা৷ তারপরই এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তারা৷ ১৩ থেকে ২০ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের উপর নজর রেখেছিলেন গবেষকরা৷ তাদের খাবার অভ্যাস থেকে নেশার অভ্যাস সব জানার জন্য তৈরি হয়েছিল প্রশ্নপত্র৷ তাতেই উঠে এসেছে আসল সত্যটা৷ দেখা গিয়েছে, পড়াশোনার দিক থেকে এগিয়ে থাকা কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যেই নেশার প্রতি আসক্তি বেশি৷

এর কারণ কী হতে পারে? বিজ্ঞানীদের মতে, বুদ্ধি থাকলেই মানুষের মধ্যে যুক্তি দিয়ে সবকিছু যাচাই করার প্রবনতা বেড়ে যায়৷ আর উঠতি বয়সে নতুন কিছু করার ঝোঁক সবচেয়ে বেশি থাকে৷ সেই কারণেই এক্সিপেরিমেন্টের কারণে নেশার কবলে পড়ে যায় তরুণ প্রজন্ম৷

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।