৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মেধাবী শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার মূল হাতিয়ারঃ শিল্পপতি শাহাব উদ্দিন চৌ:

রায়হান সিকদার,(লোহাগাড়া): লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সফল সভাপতি, লায়লা হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজ সেবক ও তরুণ শিল্পপতি মো: শাহাব উদ্দিন চৌধুরী বলেছেন, সুশিক্ষায় জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার্থীরা আগামীতে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতি গঠণে অবদান রাখবে। মেধা বিকাশের উন্নত সিঁড়ি হলো কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীরা আগামী দিনের দেশ গড়ার মূল হাতিয়ার। লোহাগাড়া উপজেলার ফোর ফ্রেন্ডস্ এসোসিয়েশনের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী দুপুর ১টায় মজিদার পাড়া বেয়াশা পুকুরের পার্শ্বের মাঠ প্রাঙ্গণে বণার্ঢ্য কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন। সংগঠনের উপদেষ্ঠা ও লোহাগাড়া সমিতি চট্টগ্রামের প্রবাসী কল্যাণ সম্পাদক সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে গেষ্ট অব অনার ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের বিশেষ প্রতিনিধি ও বীর কণ্ঠের সম্পাদক সাংবাদিক কাইছার হামিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মো: মোবারক আলী। সংগঠনের সদস্য মো: মহিউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সদর ইউপি মেম্বার মো: আশরফ আলী, যুবনেতা ও মানব প্রেমী মো: খাজত আলম, সাংবাদিক মো: রায়হান সিকদার, তরুণ সংগঠক মো: শাহাদৎ হোসেন সাজ্জাদ, যুবনেতা মো: কামাল উদ্দিন, মো: হেলাল উদ্দিন, মো: শাহাব উদ্দিন ও মো: নাজিম উদ্দিন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে উপস্থিত সকল অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।