২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩ | ১১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তথ্য প্রতিমন্ত্রী

মেগা প্রকল্পের সুফল সম্পর্কে জনগণের মাঝে প্রচার করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

সংবাদ বিজ্ঞপ্তিঃ তথ্য প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ কক্সবাজারে চলমান মেগা প্রকল্পগুলোর সুফল সম্পর্কে দেশবাসী এবং স্থানীয় জনগণের মাঝে ব্যাপকভাবে প্রচার করতে হবে। সে ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

শনিবার বিকেলে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সভায় কক্সবাজারের রোহিঙ্গা সমস্যা সহ পর্যটন উন্নয়নের সকল সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন চিত্রগুলোও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তথ্য প্রতিমন্ত্রী। এসময় কক্সবাজার প্রেসক্লাব এবং সাংবাদিকদের কল্যাণে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে কক্সবাজার বেতার কেন্দ্রটি আর অবহেলিত থাকবে না জানিয়ে বান্দরবানসহ অন্যান্য কেন্দ্রের মতো এ কেন্দ্রটির উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সরওয়ার কামাল, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজে-ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য আয়াছুর রহমান, মোহাম্মদ মুজিবুল ইসলাম,বেতারের অঞ্চলিক পরিচালক মাহফুজুল হক, জেলা তথ্য অফিসার ইমদাদুল ইসলাম ও কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে কক্সবাজার বেতার এবং জেলা তথ্য অফিস পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এসময় গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক তৈয়ব আলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কক্সবাজারে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।