৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মৃত্যুসংবাদ শুনলে ফেসবুকে কী প্রতিক্রিয়া দেখাবেন?

বন্ধু বা সহকর্মী কারও প্রিয়জন হারানোর খবর শুনলে বা আপনার কাছের কারও মৃত্যুসংবাদ শুনলে তাৎক্ষণিকভাবে কী করবেন বুঝে উঠতে পারেন না। কেউ সমবেদনা জানাতে গিয়ে এমন কোনো কথা বলে ফেলেন, যা হিতে বিপরীত হয়। বিশেষ করে ফেসবুকে কারও মৃত্যুসংবাদ শুনলে কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটা আপনাকেই ঠিক করতে হবে।

দ্রুত কোনো সমবেদনা লিখবেন না
মৃত্যুসংবাদ শোনামাত্রই তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য বা সমবেদনা জানাবেন না। যাকে লিখছেন, তিনি কোন পরিস্থিতে আছেন, তা তো আপনার জানা নেই। শুধু তা-ই নয়, এমনও হতে পারে, আপনার কাছ থেকেই প্রথম শুনছেন খবরটা। শোক সামলানোর জন্য কিছুটা সময় দিয়ে এরপর সমবেদনা জানানো উচিত।

পরিবার থেকেই আগে জানানো
অনেক সময় কোনো শোক সংবাদ জানামাত্রই তা জানিয়ে দেওয়া কাজের কথা নয়। প্রথমে দেখবেন পরিবারের কেউ জানাল কি না। তারপর সেই খবর শেয়ার করতে পারেন। সেখানে সমবেদনা জানাতে পারেন।

অতিরিক্ত আবেগ না দেখানো
হয়তো যে মানুষটি মারা গেছেন, আপনি তার খুব কাছের। কিন্তু তাঁকে নিয়ে অতিরিক্ত আবেগ প্রকাশ পায়, কখনো এমন কথা লিখবেন না। হয়তো অযথা বিতর্ক তৈরি হতে পারে। যে আপনার কাছের, সে কাছেই থাকুক।

গোপন তথ্য না জানানো
যে ব্যক্তি মারা গেছেন, তাঁর সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো ছিল। আপনি তাঁর কত কাছের, সেটা প্রমাণ করার জন্য ইনবক্সে আপনার সঙ্গে তাঁর কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা ঠিক নয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।