মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মুশফিক মিরাজকে প্রধানমন্ত্রীর ফোন : গণভবনে সংবর্ধনার ঘোষণা

শেয়ার করুন

musfiq hasina
ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পাওয়ায় টাইগার অধিনায়ক মুশফিকুর রহীমকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে মুশফিককে ফোন করেন তিনি।

এ সময় বাংলাদেশ ক্রিকেটের নতুন তারকা মেহেদী হাসান মিরাজ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।

এই প্রথম টেস্ট ক্রিকেটের প্রতিষ্ঠিত কোনো শক্তির বিরুদ্ধে জয় পাওয়ায় টাইগারদেরকে গণভবনে সংবর্ধনা দেয়ার ঘোষণাও দিয়েছেন শেখ হাসিনা।

ঢাকা টেস্টের দুদিন হাতে রেখেই ইংল্যান্ডের মত শক্তিশালী দলকে ১০৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। এর আগেও টেস্টে বাংলাদেশের জয় রয়েছে। তবে সেগুলো কোন প্রতিষ্ঠিত শক্তির বিপক্ষে ছিল না। জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।

জিম্বাবুয়ে এমনিতেই দুর্বল দল। ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে সিরিজ জিতে আসলেও, সেবার ক্যারিবীয়রা নিজেদের ‘এ’ দলকে জাতীয় দলের মোড়কে নামিয়ে দিয়েছিল বাংলাদেশের বিপক্ষে। সুতরাং সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ।

এবার ভঙুর কোনো শক্তি নয়। পূর্ণ শক্তির ইংল্যান্ড। এমন একটি দলকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৭২ রানের চ্যালেঞ্জ টপকাতে গিয়ে ১৬৪ রানেই অলআউট ইংল্যান্ড। মেহেদী হাসান মিরাজ একাই নেন ৬ উইকেট। একই সঙ্গে ১২৯ বছরের বিরল একটি রেকর্ড ভেঙেছেন মিরাজ। দুই টেস্টে সর্বাধিক ১৯টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ইনিংসের বাকি চার উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

মুশফিকদের জয়ের পরপরই অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষ। এরপর সাকিব-মিরাজের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন