২২ মার্চ, ২০২৬ | ৮ চৈত্র, ১৪৩২ | ২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মুখ দেখে কাউকে মনোনয়ন দেওয়া হবে না : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনে কাউকে মুখ দেখে আওয়ামী লীগের মনোনয়ন  দেওয়া হবে না। নিজেদের চালানো জরিপ থেকে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী বাছাই করা হবে।

রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী ছয় মাস পর পর জরিপের কথা বলেছেন। এই জরিপে যারা ভালো করবেন, আগামী নির্বাচনে তাদেরকেই মনোনয়ন দেওয়া হবে। তবে জরিপে যাদের অবস্থা এখন খারাপ, তাদের ওভারকাম করার সুযোগ আছে।

এ ছাড়া বৈঠকে দলীয় সংসদ সদস্যদের তৃণমূলের সঙ্গে দূরত্ব কমিয়ে আনাসহ সরকারের উন্নয়ন চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরা এবং ইউনিয়ন পর্যায়ে বৈঠক করার নির্দেশ শেখ হাসিনা।

সংসদীয় দলের বৈঠকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ১১ জন আওয়ামী লীগে যোগ দেন। বৈঠকের শুরুতেই তাদের পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা।

এরা হলেন গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদার, কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫ আসনের স্বপন ভট্টচার্য্য, ঢাকা-৭ আসনের হাজি মোহাম্মদ সেলিম, নরসিংদী-২ আসনের কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ আসনের সিরাজুল ইসলাম মোল্লা, মৌলভীবাজার-২ আসনের আব্দুল মতিন, কুমিল্লা-৩ আসনের ইউসুফ আবদুল্লাহ হারুন এবং কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল।

স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে বাকি পাঁচজন মেহেরপুর-২ আসনের মো. মকবুল হোসেন, ফেনী-৩ আসনের রহিম উল্লাহ, পার্বত্য রাঙামাটির ঊষাতন তালুকদার, পিরোজপুর-৩ আসনের রুস্তম আলী ফরাজী এবং ফরিদপুর-৪ আসনের মজিবুর রহমান চৌধুরী নিক্সন ক্ষমতাসীন দলের এই বৈঠকে যাননি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।