১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

মুক্তিযুদ্ধের সংগঠক জমিদার বখতিয়ার চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের উখিয়া উপজেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ বখতিয়ার আহম্মদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের এই দিনে বখতিয়ার চৌধুরী মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা স্থাপনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দান করেন। বখতিয়ার চৌধুরী ছিলেন দক্ষিন চট্টগ্রামের অন্যতম জমিদার। তিনি উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর পিতা।

মুক্তিযুদ্ধের সংগঠক, দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ঠ জমিদার, দানবির ও শিক্ষা অনুরাগী মরহুম সৈয়দ বখতিয়ার আহম্মদ চৌধুরীর ১৭ তম মৃত্যু বার্ষিকীতে আজ শনিবার তাঁর নিজ বাড়ি উখিয়ার রুমখাঁ চৌধুরী পাড়ায় কোরআনখানি, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বখতিয়ার চৌধুরী জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহবায়ক ও কক্সবাজার নিউজ ডটকমের সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও উখিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ইমরুল কায়েস চৌধুরীর দাদা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।