২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মুক্তিপন দিয়ে বাবা -মা’র বুকে ফিরলো শিশু মিশু

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল এলাকার ৬ বছরের শিশু অপহরণ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন। ৪ দিন পর অপহরণকারীকে ১ লক্ষ ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে শিশু এমদাদুল হক মিশুকে ফিরে পায় পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলির বিল গ্রামের এনামুল হকের ছেলে এমদাদুল হক মিশু। গত ০১ ফেব্র“য়ারী সকাল ৮ টার দিকে পাগলির বিল শাহ আমানত সুন্নিয়া মাদ্রাসার নুরানী ছাত্র এমদাদুল হক মিশুকে একদল দুর্বত্ত অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজ নিয়ে না পেলে উখিয়া থানায় ও র‌্যাব-৭ এর নিকট অবহিত করেন। দীর্ঘ ৪ দিন পরে রবিবার সকাল ৯ টার দিকে নাইক্ষ্যংছড়ির সদর ষ্টেশনে অপহৃত শিশু এমদাদুল হক মিশুকে ফেরৎ দেন অপহরণকারীরা। অপহৃত শিশুর পিতা এনামুল হক বলেন, তার ছেলেকে জীবিত ফেরৎ পাওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ডাটা বেইজ তৈরি করে অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। তার বাড়িতে থাকা রোহিঙ্গা যুবক ছেলেকে অপহরণ করে নিয়ে যায়। রবিবার সকালে মুক্তিপণের টাকা দিয়ে ছেলেকে ফিরে পায়। মাতা শারমিন আক্তার বলেন, রোহিঙ্গাদের কারণে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। আজ আমার ছেলেকে অপহরণ করে নিয়ে গেছে। কাল আপনার ছেলে নিয়ে যাবেনা সেটার গ্যারান্টি কি?

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।