৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মুক্তি পেলো অপহৃত ২৯ জেলে

 Coxs-arms-News_thereport24

 বাংলাদেশের কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে একটি মাছধরা ট্রলারে হামলা করে ২৯জন জেলেকে অপহরণের ১২ ঘণ্টা পর তাদের ছেড়ে দিয়েছে দস্যুরা।

ডাকাতির শিকার আরো একটি ট্রলারের ২৬ জন জেলেকেও এদের সঙ্গে মুক্তি দেয়া হয়েছে। তাদের মুক্তির জন্য কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কীনা সে বিষয়ে কিছু জানা যায় নি। কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের কাছে একটি মাছধরা ট্রলারে হামলা করে বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে ২৯ জন জেলেকে দস্যুরা অপহরণ করে বলে ওই ট্রলার মালিক জানান।

ট্রলারের মালিক জয়নাল আবেদিন জানিয়েছেন রোববার সমুদ্রে মাছ ধরতে যাওয়া তার তিনটি ট্রলার যখন ফিরছিল তখন একটির ওপর হামলা চালিয়ে দস্যুরা ২৯জনকে অপহরণ করে নিয়ে যায়।

জয়নাল আবেদিন জানান, গভীর সমুদ্র থেকে বন্দরে ফেরার সময় আক্রান্ত ট্রলারে ৩১ জন জেলে ছিল। এদের মধ্যে তিনজন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে, যদিও এদের একজনকে দস্যুরা আবার তুলে নিয়ে যায়। কক্সবাজার এলাকায় প্রায়ই  এর আগে ২৬ জন জেলেসহ আরেকজন মালিকের একটি ট্রলারও দস্যুরা অপহরণ করেছিল। আবেদিনের ট্রলারের ২৯জন জেলের সঙ্গে তাদেরও মুক্তি দেওয়া হয়েছে বলে কোস্টগার্ড বাহিনী জানিয়েছে। সমুদ্রের এই এলাকায় প্রায়ই ডাকাতির অভিযোগ ওঠে। গত মার্চেই কক্সবাজার এলাকায় অর্ধ শতাধিক ট্রলারে ডাকাতি হয়েছে বলে বোট মালিক সমিতি জানিয়েছে। ২০১৩ সালের এপ্রিলে একটি ডাকাতির পর অন্তত কুড়িজন জেলেকে হত্যা করেছিল ডাকাতরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।