মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

মিয়ানমারের ৩৯ নাগরিককে ‘পুশব্যাক

শেয়ার করুন

 

  টেকনাফ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের ৩৯ নাগরিককে ‘পুশব্যাক’ (ফেরত পাঠানো) করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

  সোমবার ভোরে উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সীমান্ত থেকে আটকের পর তাদের ফেরত পাঠানো হয়। ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, সোমবার ভোরে শাহপরীর দ্বীপ বিওপি চৌকির কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের নেতৃত্বে জওয়ানরা জালিয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৩ নারী, ছয় শিশুসহ মিয়ানমারের ৩৯ জন নাগরিককে আটক করা হয়।
আল জাহিদ আরো জানান, আটককৃতদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

শেয়ার করুন