মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

মিয়ানমারের আরও দু’ নারী এইচআইভি পজিটিভ শনাক্ত

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে অবস্থান করা মিয়ানমানের আরো দু’নারীর এইচআইভি পজিটিভ শনাক্ত হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ওই দুই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার রাতে চমেক হাসপাতালে ভর্তি হওয়া ওই দুই নারী মিয়ানমারের মংডু অঞ্চলের বাসিন্দা।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন বলেন, এইচআইভি পজিটিভ মিয়ানমারের দু’ নারীকে রবিবার সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। কুতুপালং ক্যাম্পে অবস্থিত মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) হাসপাতালে এইচআইভি শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের এখানে পাঠানো হয়েছে।

এইডস আক্রান্ত দুই নারীকে হাসপাতালের মেডিসিন বিভাগে (১৬ নম্বর ওয়ার্ড) চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে চলতি মাসে এইডস আক্রান্ত মিয়ানমারে নাগরিক আরও এক নারীকে রোহিঙ্গা ক্যাম্প এলাকার একটি হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতাল থেকে এনজিও সংস্থা ‘আশার আলো সোসাইটি’ তাদের তত্ত্বাবধানে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উখিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিছবাহ আহমেদ জানান, খবরটি পেয়েছি। তবে এসব বিষয়গুলো একটি নির্দিষ্ট এনজিও দেখভালের দায়িত্ব পালন করে। তাই একারণে সম্পূর্ণ বিষয়টা আমাদের নখদর্পণে থাকে না।

উল্লেখ্য, ১৯৭৮, ১৯৯০ সালের ধারাবাহিকতায় ২০১২ সালে নিজ দেশে আক্রমণের শিকারের কথা বলে বাংলাদেশে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। কিন্তু চলতি বছরের ২৫ আগস্ট হতে চলমান সময় পর্যন্ত যা ঢুকেছে তা অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে। এবারে আবাল-বৃদ্ধ-বণিতার আগমন যেমন বেশি হয়েছে তেমনি নানা রোগে আক্রান্ত নারী-পুরুষ ও শিশুর অবস্থানও আশংকাজনক হারে বেড়েছে। যার প্রমান এ পর্যন্ত ৪ জন এইচআইভি সনাক্ত নারী-পুরুষ পাওয়া।

শেয়ার করুন