মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

মিয়ানমারের ‘অপহৃত’ ২ সেনা সদস্য বাংলাদেশে উদ্ধার -বিজিবি

শেয়ার করুন

বাংলাদেশের এই সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক আজিজ আহমেদ বুধবার দুপুরে বলেন, “গত ৫ থেকে ১৪ জুলাই টানা অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি মিয়ানমারের দুই অপহৃত সেনা সদস্যকে উদ্ধার করেছে।” তবে তারা কোথা থেকে কবে অপহৃত হয়েছিল, কারা তাদের অপহরণ করেছিল, সে বিষয়ে কোনো তথ্য দেননি বিজিবি প্রধান। তিনি শুধু বলেন, “তাদের অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিগগিরই তাদের হস্তান্তর করা হবে।”

পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

রোহিঙ্গাদের নিয়ে টানাপোড়েনের মধ্যে গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বিজিবির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন, আবদুর রাজ্জাক নামে বিজিবির এক নায়েককে ধরে নিয়ে যায় বিজিপি। এক সপ্তাহ ‘টালবাহানার’ পর গত ২৬ জুন নায়েক রাজ্জাককে দেশে ফিরিয়ে আনে বিজিবি।

শেয়ার করুন