২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

মিয়ানমারে পতাকা বৈঠকে সাজাভোগ শেষে এক নাগরিকের স্বদেশ ফেরত


মিয়ানমারে পতাকা বৈঠকের মাধ্যমে সাজাভোগ শেষে এক নাগরিককে স্বদেশে ফেরত আনা হয়েছে।
জানা যায়-২৫জানুয়ারী সকাল সাড়ে ১০টায় মিয়ানমারের মন্ডুস্থ ১নং পয়েন্ট অব এন্ট্রি এন্ড এক্সিট এলাকায় অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠকে ৯সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী এবং মিয়ানমার ৮ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ অংক্য চেইন। উভয়পক্ষের আধ ঘন্টাব্যাপী সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে মিয়ানমারে সাজাভোগকারী কক্সবাজারের মহেশখালী উপজেলার ধইল্যাপাড়ার মোহাম্মদ শরীফের পুত্র মোহাম্মদ তারিক প্রকাশ তারাকে ফেরত আনা হয়। ফেরত আনা নাগরিককে পরিবারের নিকট হস্তান্তরের নিমিত্তে সাধারণ ডায়েরী লিপিবদ্ধপূর্বক থানায় হস্তান্তর করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।