৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মিয়ানমারে গণহত্যা বন্ধের আহ্বান

picsart_1480497765129
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সেনাবাহিনীর বর্বর নির্যাতন এবং গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে আসিয়ান উলামা এবং বিভিন্ন এনজিও সংস্থা।

আসিয়ান উলামা সংগঠন এবং এনজিও সংস্থাগুলো সোমবার মালয়েশিয়ায় একটি জরুরি বৈঠকে অংশ নেয়। মিয়ানমারে সাম্প্রতিক সময়ে গণহত্যা বন্ধ করার বিষয়ে সঠিক সময়ে সাড়া দিতেই ওই বৈঠকের আয়োজন করা হয়।

অরগ্যানাইজেশন ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং রোহিঙ্গা ভিশনের সহায়তায় হোটেল সারল্টন হলিডেতে ওই বৈঠকের আয়োজন করে মজলিশ পেরুংডিংগান পেরতুবুহান ইসলাম মালয়েশিয়া (মাপিম)। সোমবার সকাল সাড়ে আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বৈঠক চলে।

ওই বৈঠকে রোহিঙ্গাদের ওপর বর্বর আচরণ, গণহত্যা এবং ধর্ষণ বন্ধ করে এর একটি রাজনৈতিক সমাধান বের করা, রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান করার বিষয়ে ইসলামিক দেশগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।