৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মিয়ানমার সীমান্তে ‘বিদ্রোহীদে’র হামলা: ৩০জন নিহত

চীন-মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় পুলিশের পোশাকধারী বিদ্রোহীদের চালানো এক হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।

সোমবার মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলের শান প্রদেশে সীমান্তবর্তী কোকাং এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির নেত্রী অং সান সুকির কার্যালয় থেকে বলা হয়েছে, মিয়ানমার ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) পুলিশ ও সেনাসদস্যদের লক্ষ্য করে সোমবার ওই হামলা করে।

কোকাং নামের ওই এলাকার বাসিন্দারা চীনা ভাষায় কথা বলে। কোকাংয়ের মানুষ চীনা ভাষায় কথা তো বলেই, এলাকাটির সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ওই এলাকায় চীনের মুদ্রাও প্রচলিত। দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠী বিদ্রোহের সঙ্গে জড়িয়ে পড়ছে। কোকাংয়ে এমনই বিদ্রোহী জনগোষ্ঠী হামলা করেছে বলে জানা যায়।

রাজ্যের স্টেট কাউন্সিলরের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, প্রাথমিক তথ্য অনুযায়ী বহু নির্দোষ বেসামরিক মানুষ ওই হামলায় নিহত হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়, ২০টি দগ্ধ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।