২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩ | ১১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ

মিয়ানমার সীমান্ত এলাকায় সব মোবাইল নেটওর্য়াক বন্ধ করে দেয়া হলো

শফিক আজাদ,(চীপ রিপোর্টার): নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমার সীমান্ত এলাকার সব মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানের নেটওর্য়াক বন্ধ করে দেয়া হয়েছে। জাতীয় স্বার্থ দেশের সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি হয়ে দাঁড়ানোর প্রেক্ষিতে মোবাইল সেবাদানকারী টাওয়ার কানেকশন বন্ধ করে দেয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

উখিয়া উপজেলার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বাংলালিংকের টাওয়ার বন্ধ করার কাজ করার সময় বাংলালিংকের কারিগরি টিমের সদস্য আবু বকর সিদ্দিক স্বপন বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা টেকনাফ থেকে উখিয়া, বান্দরবান পর্যন্ত সীমান্ত এলাকার সব টাওয়ারের সংযোগ বন্ধ করে দিয়েছি।
ওই এলাকার বাসিন্দারা বাংলালিংকের সেবা পাবেন কিভাবে জানতে চাইলে স্বপন বলেন, সীমান্ত এলাকায় নেটওর্য়াক পাওয়া যাবে না। তবে ভেতরের (বাংলাদেশ সীমান্তের) দিকে নেটওর্য়াক চালু থাকবে। উল্লেখ্য, প্রায় আড়াই লাখ বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম রোহিঙ্গাদের হাতে রয়েছে এমন তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।