২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মিয়ানমার যাওয়া হয়নি বিজিবি প্রতিনিধি দলের

Coxs-BGB-update-News.

 বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমায় উদ্ধার ২০৮ অভিবাসীকে চিহ্নিত করতে মিয়ানমারের মংডুতে যাওয়া হয়নি বিজিবি প্রতিনিধি দলের। সে দেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও অভিবাসন কর্তৃপক্ষের ‘সবুজ সঙ্কেত’ এবং উদ্ধারদের সঠিক নাম-ঠিকানা না পাওয়ায় বিজিবির এ যাত্রা আপাতত স্থগিত হয়ে যায়।

বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খালেকুজ্জামান  জানান, শুক্রবার উদ্ধার ২০৮ অভিবাসীর অধিকাংশ বাংলাদেশী বলে দাবি করে মিয়ানমার। শনিবার মিয়ানমারের বিজিপির হাতে উদ্ধার হওয়া ২০০ অভিবাসীর নাম-ঠিকানা বিজিবির কাছে পাঠায়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশীদের চিহ্নিত করতে রবিবার সকালে বিজিবির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমারের মংডু যেতে রওনা হয়। তবে বিজিবি প্রতিনিধি দল টেকনাফ স্থলবন্দরের দমদমিয়া ঘাটে গিয়ে যাত্রা থামিয়ে দেয়।

তিনি আরও জানান, মিয়ানমার কর্তৃপক্ষ অভিবাসীদের নাম-ঠিকানা দিয়ে যে তালিকা পাঠিয়েছে তা অসম্পূর্ণ। এ ছাড়া মিয়ানমার থেকে বিজিবি প্রতিনিধি দল যাওয়ার ব্যাপারে ‘সবুজ সঙ্কেত’ দেওয়ার কথা থাকলেও এখনো দেয়নি। তাই এ যাত্রা আপাতত স্থগিত রয়েছে। যাচাই-বাছাই শেষে এবং মিয়ানমারের ‘সবুজ সঙ্কেত’ পেলে যে কোনো সময় মিয়ানমারের মংডুতে প্রতিনিধি দল যাবে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।