১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মিয়ানমার থেকে পালিয়ে আসা আরো এক রোহিঙ্গার লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদক : মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গা বহনকারী নৌকাডুবির ঘটনায় ভেসে এল আরও এক রোহিঙ্গার লাশ। টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা থেকে আজ বৃহস্পতিবার এক রোহিঙ্গা পুরুষের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। গত রোববার রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় এ পর্যন্ত উদ্ধার হওয়া ৩২ জনের মধ্যে ১৬টি শিশু, ১৩ নারী ও ৩ জন পুরুষ রয়েছে।
পুলিশ জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে রোববার সন্ধ্যায় নারী, শিশুসহ ৫০ জনের বেশি রোহিঙ্গা ইঞ্জিনচালিত ওই নৌকায় করে টেকনাফে আসছিল। রাত নয়টার দিকে নৌকাটি টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় নাফ নদী ও সাগরের মোহনায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ডুবে যায়। তখন অনেকে নিখোঁজ ছিল।
কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডর লেফটেন্যান্ট জাফর ইমাম সজীব বলেন, আজ সকালে সাড়ে আটটার দিকে শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বলেন, লাশটি দাফনের প্রক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।