২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মিয়ানমার থেকে উদ্ধার চুয়াডাঙ্গার ৪ জনকে পরিবারে হস্তান্তর

chuadanga1434076614
 মায়ানমার থেকে উদ্ধার হওয়া দেড়শ বাংলাদেশির মধ্যে চুয়াডাঙ্গার চারজনকে পৃথক পৃথকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া গ্রামের মৃত আব্দুর রব ফারাজীর ছেলে শফিকুল ইসলাম (১৭), উজলপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে মোফাজ্জেল হোসেন (৪৫), আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের ছন্নত আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও জহুরনগর গ্রামের ফিরোজ মন্ডলের ছেলে শিমুল (৩৮)।

 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড কো-অর্ডিনেটর সেলিম আহম্মেদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চারজনের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক শফিকুলকে (১৭) চুয়াডাঙ্গা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কো-অর্ডিনেটর ফজলুর রহমানের কাছে হস্তান্তর করা হয় এবং বাকি তিনজন প্রাপ্তবয়স্ক হওয়ায় মোফাজ্জেল হোসেন, আরিফুল ইসলাম ও শিমুলকে কক্সবাজার থেকেই তাদের বাড়ি পোঁছানোর খরচ দিয়ে নিজ নিজ ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কক্সবাজারের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা জানান।

 

বৃহস্পতিবার রাতেই চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ভাই সাইফুল  ইসলামের কাছে শফিকুল ইসলামকে হস্তান্তর করা হয়। সাইফুল তার ভাই শফিকুলকে ফিরে পাওয়ায় চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ও এর সাথে যারা সার্বিক দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।