১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মিশা-জায়েদের ১ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা

কর্পোরেট স্পন্সর, সরকারি তহবিল, ও দাতাদের সহযোগিতা স্বল্পসময়ে ১ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা করেছে মিশা-জায়েদ প্যানেল। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে মিশা সওদাগার-জায়েদ খান প্যানেল ২১টি ইশতেহার ঘোষণা করেছে। নির্বাচিত হলে যার প্রতিটি পালনে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে এই প্যানেল।

ইশতেহারে উল্লেখযোগ্য বিষয় হলো- নূতন সদস্যদের ক্ষেত্রে আবেদন ফরমের মূল্য দশ হাজার টাকার অধিক হওয়া উচিত নয় বলে মনে করে বিগত সময়ে ২৫ হাজার টাকা দিয়ে সদস্য পদ গ্রহণ করেছেন তাদেরকে বাকি টাকা ফেরত দেয়া হবে। বিনা মুল্যে প্রতিদিন ডায়বেটিক ও প্রেশার মাপাসহ সাপ্তাহিক চিকিৎসক নিয়োগ করে সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করার ব্যবস্থা

শিল্পীদের পাওনা সম্মানী পরিশোধের ক্ষেত্রে কার্যকরী ব্যাবস্থা গ্রহণ করে, ছবি সেন্সরের আগে শিল্পী সমিতির ছাড়পত্র আবশ্যকীয় করা হবে এবং সেন্সর বোর্ডে শিল্পী সমিতির সদস্য অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ঈদ, পুজা ও বড়দিনের মতো ধর্মীয় উৎসবগুলোতে উৎসব ভাতা প্রদান। সদস্যদের আবাসন সমস্যা সমাধানে সরকারের উচ্চ পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাওয়া। কন্যাদায়গ্রস্থ সদস্যদের কন্যা বিবাহের অনুকুলে প্রয়োজনীয় সাহায্য প্রদান করা হবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

অভিনেতা রিয়াজ এই প্যানেল থেকে সহ-সভাপতি হিসেবে নির্বাচন করছেন। তিনি এটাকে ডায়নামিক ইশতেহার হিসেবে অভিহিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।