২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

মিরসরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আদনান তাজওয়ার আদিব (২)। সে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুজুর্গ উমেদনগর গ্রামের আক্রম আলী চৌধুরী বাড়ীর নাহিদা আক্তার রুমি ও কামাল হোসেনের পুত্র। নাহিদা ও কামালের দুই পুত্র সন্তানের মধ্যে আদিব ছোট।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটে। রবিবার দুপুর ১২ টার সময় শিশু আদিব খেলার চলে বাড়ীর পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজখুঁজির পর পুকুর থেকে আদিবকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা সদরের মাতৃকা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ পলাশ পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।