৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মিয়ানমার সীমান্তে এবার ভারতীয় সেনা নিহত

হভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের লাগোয়া মিয়ানমার সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের এক সেনা নিহত হয়েছেন। অরুণাচলের লংডিং জেলার খোসনা এলাকায় গতকাল দুপুর পৌনে ২টার দিকে সেনাবাহিনীর একটি গাড়িবহরে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার স্থানটি ভারত-মিয়ানমার সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

ওই হামলায় আসাম রাইফেলের এক জওয়ান ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরো নয় সেনা। তবে হামলার পর নিহত সেনার নাম ও হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ভারতীয় সেনাবাহিনী।

সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল চিরঞ্জিত কনওয়ারের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ১৬ আসাম রাইফেল ব্যাটালিয়নের একটি গাড়িবহর লংডিং জেলা থেকে ওয়াকা সীমান্তে যাওয়ার পথে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে ঘটনাস্থলেই এক সেনা নিহত হন।

তবে কারা এ হামলায় জড়িত, তা জানাতে পারেননি তিনি। এ ছাড়া ঘটনার প্রায় একদিন পরও এর দায় স্বীকার করেনি কেউ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।