২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশী উদ্ধার

মিয়ানমার জলসীমা থেকে ২২ বাংলাদেশিকে উদ্ধার করেছে কোস্টগার্ড।  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে  টেকনাফ থেকে সেন্টমার্টিন ফেরার পথে এফবি সুমাইয়া নামে একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ওই ট্রলারে দ্বীপের বিভিন্ন এলাকার ২২ জন বাসিন্দা ছিল।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. জোছেল রানা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ২২ জন যাত্রী নিয়ে একটি ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাচ্ছিল। দুপুরের দিকে নাফ নদী পার হয়ে বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষং দ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে।  তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। বিকেলের দিকে তারা সেন্টমার্টিন পৌঁছায়। এতে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।