১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মিঠাছড়ি চেয়ারম্যান ভূট্রোর নেতৃত্বে শ্রমিক নেতার উপর হামলা, প্রতিবাদে সিএনজি চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদকঃ নিজ বাড়িতে সালিশ বৈঠকে ডেকে নিয়ে দুই শ্রমিকের হাত গুড়িয়ে দিয়েছে রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্রো। শনিবার সকাল থেকে এর প্রতিবাদে ৫ টি শ্রমিক সংগঠনের ব্যানারে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। শুধু তাই নয়, এর প্রতিবাদে আজ বিকেলে প্রতিবাদ সভাও ডাক দিয়েছে শ্রমিক নেতারা। ওই প্রতিবাদ সভা থেকে কঠোর কর্মসূচীর ডাক আসার আশংকা প্রকাশ করা হচ্ছে।
আহত মরিচ্যা খুনিয়া পালং সিএনজি ফোর ষ্টোক,টমটম চালক সমিতির সভাপতি জাফর আলম জানান, সম্প্রতি সড়কে চলাচল অবস্থায় একটি মাইক্রোবাস ও সিএনজি দূর্ঘটনার ঘটনা ঘটে। এনিয়ে শুক্রবার সকালে মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ভুট্রো তার বাড়িতে শালিস বৈঠকের আহবান করেন। তার আহবানে আমার নেতৃত্বে শ্রমিক নেতারা তার বাড়িতে উপস্থিত হলে অর্তকিত চেয়ারম্যান ভুট্রো আমাদের উপর হামলা চালায়। এতে জাফর আলম ও সিএনজি চালক ইউনুস গুরুত্ব আহত হয়।

এদিকে এরর প্রতিবাদে শনিবার সকাল থেকে মরিচ্যা, কোটবাজার, উখিয়া, রামু ও লিংকরোড এলাকার সিএনজি চলাচল বন্ধ রয়েছে। যার ফলে স্থানীয়দের দূর্ভোগ সৃষ্টি হয়েছে।

অপরদিকে এই ঘটনা নিয়ে শুক্রবার রাতেই উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।