৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মাহে রমজান উপলক্ষে জেলা ও পৌরবাসীকে মেয়র মুজিবের শুভেচ্ছা-মোবারকবাদ

সংবাদ বিজ্ঞপ্তি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা ও পৌরবাসীকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

সংবাদপত্রে প্রেরিত এক বাণীতে নগর পিতা এ শুভেচ্ছা জানান।

মেয়র বলেন, ‘সংযম ও সিয়াম সাধনার পবিত্র মাস মাহে রমজান বছর ঘুরে আমাদের মাঝে সমাগত। পবিত্র রমজান উপলক্ষে আমি কক্সবাজার জেলা ও পৌরবাসী সহ দেশের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।’

রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানিয়ে মেয়র মুজিব আরো বলেন, অশেষ রহমত-বরকত, মাগফেরাত ও নাজাতের পবিত্র রমজান মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে।

মহান আল্লাহর নৈকট্যলাভ, শান্তি এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ এনে দেয় মাসটি। আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানান নগর পিতা মেয়র মুজিবুর রহমান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।