১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরতের নির্দেশ

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই নির্দেশ দেন।

পাসপোর্ট জমা রাখার শর্তে মাহমুদুর রহমানকে জামিন দেয় আদালত। সে নির্দেশনার বিষয়ে পাসপোর্ট ফেরত পেতে তার পক্ষে আইনজীবীরা পুনর্বিবেচনার একটি আবেদন করেন। সেই আবেদনের নিষ্পত্তি শেষে আজ আপিল বিভাগ মাহমুদুর রহমানের পাসপোর্ট ফেরত দেয়ার আদেশ দেন।

মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও তানভীর আহমেদ আল আমীন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মাহমুদুরের আইনজীবী তানভীর আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া দরকার উল্লেখ করে মাহমুদুর রহমান পাসপোর্ট ফেরত চেয়ে পুনর্বিবেচনার আবেদন করেন।

এরপর আপিল বিভাগের নির্দেশে গঠিত ঢাকা মেডিকেল কলেজ বোর্ড মাহমুদুর রহমানের স্বাস্থ্যগত বিষয় পরীক্ষা করে তার নিউরো সার্জারির প্রয়োজন কিনা তা ‘অ্যাডভান্স সেন্টারে’ নিরূপণ হতে পারে বলে প্রতিবেদন দেয়।

সেই প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত পাসপোপর্ট ফেরত দেয়ার আদেশ দেন। ফলে চিকিৎসার জন্য মাহমুদুর রহমান বিদেশ যেতে পারবেন।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হন মাহমুদুর রহমান। এরপর তার বিরুদ্ধে প্রায় ৬ ডজন মামলা হয়। গত বছরের ৭ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।