মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

মাশরাফির হাতে চিড় ধরা পড়েছে

শেয়ার করুন

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এর সঙ্গে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। সীমিত ওভারে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতের আঙুলে চিড় ধরা পড়েছে। ফলে, ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মাশরাফিকে।

ঘটনা ইনিংসের ১৮ তম ওভারের। রোববার ওভাল বে মাঠে নিজের বলে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের শট ফেরাতে গিয়ে ডানহাতের আঙুলে আঘাত পান মাশরাফি। সঙ্গে সঙ্গেই দলের ফিজিও মাঠে ঢোকেন। এরপর তার সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। এ সময় তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এরপর ড্রেসিংরুমে বরফ লাগিয়ে প্রাথমিক চিকিৎসা নেন মাশরাফি। পরবর্তীতে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন তিনি। সেখানে তার হাতের অবস্থা সম্পর্কে জানতে চাইলে মাশরাফি বলেন, ‘আগে স্ক্যান করতে হবে। তারপর বোঝা যাবে আসলে কী অবস্থা।’

ম্যাচ শেষ হতেই তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্ক্যান করার পর প্লাস্টার করে রাখা হয়েছে মাশরাফির হাত। পরবর্তীতে রিপোর্ট পাওয়া গেলে জানা যায়, চিড় ধরা পড়েছে তার হাতে।

এদিকে রঙিন পোশাকে এটাই ছিলো সফরের শেষ ম্যাচ। আগামী মার্চ মাসের আগে বাংলাদেশের সীমিত ওভারের আর কোনো খেলা নেই। ফলে নিজেকে ফিট করে তোলার জন্য লম্বা সময়ই পাচ্ছেন অধিনায়ক মাশরাফি।

এই ম্যাচে আঘাত পেয়েছেন ইমরুল কায়েসও। ১২তম ওভারে ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি লাইনের পাশে থাকা বিজ্ঞাপনের এলইডি বোর্ডের ওপর গিয়ে পড়েন কায়েস। সেই বোর্ডের উপর থাকা চোখা মোটা স্ক্রুতে পিঠে ব্যাথা পেয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে তখনই মাঠ ছাড়েন কায়েস। তবে বিসিবির মিডিয়া ম্যানেজার জানান, গুরুতর নয় কায়েসের চোট।

শেয়ার করুন