মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মাশরাফি-সাকিবদের কার বেতন কত?

শেয়ার করুন

ক্রিকেটারদের দাবির মুখে বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধন্ত পাকা হয়েছিল গত মাসেই। এবার সব ক্ষেত্রেই টাইগারদের প্রাপ্তিযোগ দ্বিগুণ হয়েছে। এবার জানা গেল কেন্দ্রীয় চু্ক্তিতে ক্রিকেটারদের শ্রেণিবিন্যাস এবং তাদের বেতন। বিসিবির পক্ষ থেকে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

‘এ প্লাস’ শ্রেণিতে পড়েছেন দলের ৪ সিনিয়র ক্রিকেটার- মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবাল। প্রত্যেকের মাসিক বেতন ৪ লাখ টাকা। ৩ সংস্করণের ৩ অধিনায়ক মুশফিক, মাশরাফি ও সাকিব পাবেন ২০ হাজার টাকার দায়িত্ব ভাতা। বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তামিম পাবেন ১০ হাজার টাকার দায়িত্ব ভাতা।

‘এ’ শ্রেণির একমাত্র খেলোয়াড় মাহমুদউল্লাহ পাবেন ৩ লাখ টাকা। ‘বি’ শ্রেণিতে থাকা ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান ও সৌম্য সরকারের বেতন ২ লাখ টাকা।

‘সি’ শ্রেণিতে আছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন। তারা পাচ্ছেন দেড় লাখ টাকা করে।

আর ‘ডি’ শ্রেণির ৩ ক্রিকেটার তাইজুল ইসলাম, কামরুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ পাবেন ১ লাখ টাকা। এই বেতনকাঠামো কার্যকর হবে ২০১৭ সালের জানুয়ারি থেকে।

এ বছরের চুক্তির জন্য নির্বাচিত খেলোয়াড়দের তালিকায় নতুন মুখ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন। গত বছর চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন নাসির হোসেন, আরাফাত সানি ও আল আমিন হোসেন।

শেয়ার করুন