২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মালয়েশিয়ায় ৫১৫ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের প্রথম দিনে এক হাজার ৩৫ জন শ্রমিক ও ১৬ জন স্থানীয় নিয়োগকারীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৫১৫ জনই বাংলাদেশী শ্রমিক।

শনিবার মালয়েশিয়ার ইমিগ্রেশন দপ্তরের মহাপরিচালক মুস্তাফার আলীর বরাত দিয়ে মালয়েশিয়া স্টার এ খবর জানায়। আটকদের মধ্যে ১০১ জন নারী ও তিনটি শিশুও রয়েছে।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারিতে শুরু হয় মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণ ই-কার্ড প্রক্রিয়া। স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত পর্যন্ত ছিল ই-কার্ড রেজিস্ট্রেশনের শেষ সময়। এরপর প্রথম দিনেই অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে আটক অভিযান শুরু হয়। এ অভিযানের নাম দেয়া হয় ‘অপস মেগা’।

রাজধানী কুয়ালালামপুর, পেরাক, জোহর বারু, কোতা বারু, কেলান্তান, কেদাহ, আলোর সেতার, মালাকাসহ দেশেটির বিভিন্ন প্রদেশের ১৫৫টি এলাকায় অবৈধ বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এসময় তিন হাজার ৩৯৩ জন সন্দেহভাজন বিদেশির কাগজপত্র পরীক্ষা শেষে এক হাজার ৩৫ জন শ্রমিককে আটক করা হয়।

৫১৫ জন বাংলাদেশি ছাড়া আটক বাকিরা হলেন ১৩৫ জন ইন্দেনেশীয়, ১০২ জন ফিলিপিনো, ৫০ জন থাই ও দুজন ভিয়েতনামি নাগরিক।

ই-কার্ডের জন্য আবেদন করার সময়সীমা আর বাড়ানো হবে না বলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক মুস্তাফার আলী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।