৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন সবুজ (২৫) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার জোহর প্রদেশের বাতু পাহাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সবুজ যশোর জেলার নতুন খেয়ারতালা গ্রামের আজিজুর রহমানের ছেলে। সবুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা। সবুজ তার বাবার সঙ্গেই মালয়েশিয়ার জোহরবারুতে থাকতেন।
আজিজুর রহমান জানান, সবুজ মোটর মেকানিকের কাজ করতেন। বুধবার সকালে একটি লরি নষ্ট হলে তা ঠিক করতে যাওয়ার পথে আরেকটি লরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় সবুজ। তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।