৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মালয়েশিয়াতে বাংলাদেশী দালাল গ্রেফতার ৯, নজরদারীতে আরো

একটি সিন্ডিকেটের নয় জন সদস্যকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) ৷ গ্রেফতারকৃতরা অবৈধভাবে বিদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন ক রছিলো এবং তারা এ সিন্ডিকেটের এজেন্ট হিসেবে কাজ করত ৷

শনিবার রাতে সিলাঙ্গোর.পেরাক.পেনাং এবং জোহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের কে আটক করে এমএসিসি সন্দেহভাজন এই নয়জনের মধ্যে সিলাঙ্গোরে তিন জন, পেনাংএ দুই, জোহরে তিন ও অপর একজনকে পেরাক থেকে আটক করা হয় ৷

সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে, অনলাইন প্রক্রিয়ায় শ্রমিকদের ওয়ার্ক পারমিট নবায়নের কার্যক্রমগুলিতে অনিয়ম দেখা গেলে এ সিন্ডিকেটের র‌্যাকেটটি সনাক্ত কর হয়। পরে তা বাতিল করে এমএসিসি ও মাইইজি সার্ভিসেস বারহাদ (মাইইজি) ৷

এমএসিসি সূত্র জানায়. সিন্ডিকেটের সদস্যরা ইমিগ্রেশন অফিসারদের নবায়ন কাজের পারমিট সংগ্রহ করার জন্য ঘুষের প্রস্তাব দেয় যা শ্রমিকদের নিয়োগকর্তাদের উপস্থিতি ছাড়াই অনলাইনের জন্য আবেদন এবং অনুমোদিত ছিল ৷কিন্তু আইননানুযায়ী. শুধুমাত্র নিয়োগকর্তারাই তাদের শ্রমিকদের নবায়নযোগ্য পারমিটগুলি সংগ্রহ করতে পারবেন। সিন্ডিকেটের এজেন্টগুলি প্রত্যেক অ্যাপ্লিকেশনের জন্য অন্তত ৫০ রিঙ্গিত থেকে সর্বোচ্চ ৭০০ রিঙ্গিত পর্যন্ত ঘুষ প্রদানের প্রস্তাব করেছিল ৷

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এমএসিসি তদন্ত পরিচালক ডাতুক সিমী আবদুল গনি বলেন. এ বিষয়ে আরও তদন্তের জন্য গ্রেফতারকৃতদের রিমান্ডে নেয়া হবে ৷ এমএসিসি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে, কারণ এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।

আটককৃতদের বয়স ৩৩ থেকে ৫০ বছরের মধ্যে এবং তাদের কে এমএসিসি আইন ২০০৯ এর ১৬ সেকশনের বি, এ, এর ধারা অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।