৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মালয়েশিয়া দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার সেরেমবানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক লরি চালক ও তার সহকারীর মৃত‌্যু হয়েছে; আহত হয়েছেন আরও একজন।
স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সেরেমবানের জালান বাহাউ কেমায়ান সড়কের জেমপলে এ দুর্ঘটনা ঘটে বলে মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামার খবর।
জেমপরের পুলিশ সুপার নূরজাইনি মোহাম্মদ নূরের বরাত দিয়ে বারনামা জানিয়েছে, নিহত বাংলাদেশির নাম তানভীর আহমেদ সিদ্দিকী, তার বয়স ৪৬ বছর।
তানভীরের মরদেহ জেমপল হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তবে তার বাড়ি বাংলাদেশের কোথায় তা জানা যায়নি।
পুলিশ সুপার জানান, হিমায়িত মুরগির মাংস বহনকারী ওই লরি সড়কের একটি মোড় ঘোরার সময় উল্টে গেলে চালক তানভীর এবং তার সহকারী ইসমাইল ফাদলিজাহ (৪৬) ঘটনাস্থলেই নিহত হন। চালকের আরেক সহকারী সিয়াবান মো. আমিনকে (২৯) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ফাদলিজাহ ও আমিন মালয়েশিয়ার নাগরিক বলে স্থানীয় সংবাদমাধ‌্যমগুলোর তথ‌্য।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।