মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

মালয়েশিয়া থেকে ফিরলেন আরও ১২ বাংলাদেশি

শেয়ার করুন

Malayঅবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে উদ্ধার হওয়া আরও ১২ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তাদের বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৮৭ নম্বর ফ্লাইটে ১২ বাংলাদেশি দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান আলমগীর শিমুল। এর আগে গত ৭ ও ৮ জুলাই দুই দফায় পাচারের শিকার হয়ে দেশটিতে আটক ১৯২ বাংলাদেশিকে ফেরত আনা হয়। সম্প্রতি থাইল্যান্ডের জঙ্গলে গণকবরের সন্ধান পাওয়ার পরই মূলত সমুদ্র পথে অবৈধভাবে মানবপাচারের বিষয়টি সামনে আসে। যা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর বিভিন্ন সময় থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া থেকে পাচারের শিকার অনেক বাংলাদেশিকে দেশে ফেরত এনেছে সরকার।

শেয়ার করুন