১ এপ্রিল, ২০২৬ | ১৮ চৈত্র, ১৪৩২ | ১২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

মালুমঘাট হাইওয়ে পুলিশের অভিযানে দুই মাদক কারবারী আটক

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের হাতে আটক দুই মাদক কারবারী। ২৬ জুলাই (বুধবার) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছেন বলে জানা যায়। মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, এসআই(নিঃ)  জসিম উদ্দিনের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্রগাম-কক্সবাজার মহাসড়কের হাসিনাপাড়া এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসে (চট্ট মেট্রো ব-১১-১৮৮৪) থাকা দুই যাত্রী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকার মোহাম্মদ হেলালের স্ত্রী কারিশমা ও টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রবি আলমের স্ত্রী রুবিলা আকতারকে গ্রেফতার করেন। এবং তাদের উভয়ের পায়ে বিশেষ কৌশলে লুকানো ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।