৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৩৭ বাংলাদেশিসহ ৩৭৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত সারাওয়াক প্রদেশে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন দফতরের মুখপাত্র মাসপাউন বোলহাসানের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা বারনামা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর উপপ্রধান রোসলিয়াহ কাসিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদেরকে আাটক করা হয়।

আটককৃতদের মধ্যে ১৫৮ জন ইন্দোনেশিয়া, ১২৭ জন চীন, ৪৩ জন ভারত, ৭ জন ফিলিপাইন, ১ জন শ্রীলঙ্কা ও ৩ জন স্থানীয় নাগরিক। এদের মধ্যে ১১৯ জন পুরুষ ২ জন নারীর কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। এছাড়া ইন্দোনেশিয়ার ৪১ জন, ভারতের তিনজন এবং ফিলিপাইনের দু’জন নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও দেশটিতে অবস্থান করছিলেন।

বারনামা আরও জানায়, গত রোববার সারাওয়াক অভিবাসন দফতর মালয়েশিয়ার মুকানের বালিনগিয়ান এলাকায় একটি নির্মাণাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।