৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

মার্কিন নির্বাচন: হিলারি ৬৮, ট্রাম্প ৩৭

162b3eecd7d2edf74dd1c7624c6c2583-5822074f4bdf5
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে দেশটিতে ভোট গ্রহণ শুরু হয়। এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থী হলেন ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প।বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ ফলাফল জানিয়েছে।
এ পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ভোটের ফলাফল পাওয়া গেছে তার মধ্যে ট্রাম্প ইলেক্টোরাল ভোট পেয়েছেন ৩৭টি। আর হিলারি পেয়েছেন ৬৮টি।
ডোনাল্ড ট্রাম্প: কেন্টাকি (১১), ইন্ডিয়ানা (৮), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওকলাহোমায় (৭)
হিলারি ক্লিনটন: ভারমন্ট (৩), ম্যাসাচুসেটস (১১), ম্যারিল্যান্ড (১০), নিউ জার্সি (১৪), ডেলাওয়ার (৩), ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া (৩),ইলিনয় (২০)
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য ও ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর এবার মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।