১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

মারনকিলা!

একসেট “মারনকিলা” দেখানতো। এ কথা শুনে অবাক চোখে তাকায় দোকানের সেলসম্যান। ক্রেতাকে প্রশ্ন করে, মারনকিলা? এটা আবার কি জিনিস? আরে ভাই মারনকিলা, মারনকিলা। সবাই নাকি কিনছে, তাই আমার মেয়েও বলেছে তার জন্য এক সেট নিয়ে যেতে। গ্রাম থেকে আগত শহর সরল ক্রেতার উত্তর। এতক্ষনে পরিস্কার হল ব্যাপারটা। এই মারনকিলা আসলে কিরন মালা, হাল আমলের ঈদ জামা। ভারতীয় চ্যানেলের কল্যাণে এ কিরন মালা এখন ঢুকে গেছে শহর-গ্রামের মেয়েদের মগজে। উপরোক্ত ব্যক্তি মেয়ের জন্য কিরন মালা কিনতে এসে ভুলবশত মারনকিলা বলেছিলেন। ততক্ষনে দোকান জুড়ে হাসির রোল। ঈদ কেনা কাটার সময় শুক্রবার সন্ধ্যার পরে কক্সবাজার বড় বাজার সড়কের একটি মার্কেটের বস্ত্র বিপনীতে উপরোক্ত মারনকিলার মারাত্বক ব্যাপারটি ঘটে। Kironmala

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।