মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

“বর্তমানে স্থানীয় পত্রিকাগুলো প্রায় একই ধরণের সংবাদ প্রকাশ করে আসছে। এতে পত্রিকার প্রতি এক ধরণের অনিহা চলে এসেছে পাঠকদের। তবে সেক্ষেত্রে নতুনরূপে প্রকাশিত হওয়ার পর থেকে দৈনিক আজকের কক্সবাজার বার্তা সংবাদে ভিন্নতা এনেছে। আয়নার মতো তুলে ধরেছে সমাজের মূল চিত্র। অনুসন্ধানী সংবাদের মধ্য দিয়ে অপরাধী ও দুর্নীতিবাজদের জন্য এই কাগজ আতঙ্কসরূপ। আস্থার প্রতীক বনেছে গণমানুষের। আগামীতেও এই পত্রিকা তার স্বকীয়তা ধরে রাখবে। যাতে প্রিন্ট পত্রিকার হারানো গৌরব ফিরে আসে। মনে রাখতে হবে, সাহসের সাথে সাংবাদিকতা করতে হবে কারো কাছে মাথা নত করে নয় এবং সত্যের পথে হাঁটতে হবে।”

শুক্রবার (২১ জুলাই) পত্রিকার কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত দিনব্যাপী মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

দৈনিক আজকের কক্সবাজার বার্তার প্রধান সম্পাদক এম. ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক আলোচনা করেন বার্তা প্রধান এম.এ আজিজ রাসেল ও প্রধান প্রতিবেদক আজিম নিহাদ।

দৈনিক আজকের কক্সবাজার বার্তার জনপ্রিয় সাহিত্য পাতা ‘বালুকাবেলা’ এর সম্পাদক এম. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মতামত ব্যক্ত করেন ভ্রাম্যমান প্রতিনিধি এম.এ সাত্তার, সিনিয়র স্টাফ রিপোর্টার নুরুল হোসাইন, স্টাফ রিপোর্টার শাহিদ মোস্তফা শাহিদ, স্টাফ রিপোর্টার (টেকনাফ) রহমত উল্লাহ, কুতুবদিয়া প্রতিনিধি হাছান মাহমুদ সুজন, ঈদগাঁও প্রতিনিধি মিছবাহ উদ্দিন, উখিয়া প্রতিনিধি শরীফ আজাদ, কনক বড়ুয়া ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি নুর মোহাম্মদ সিকদার।

এসময় উপস্থিত ছিলেন, স্টাফ রিপোর্টার সাইফুল আফ্রিদি, ফয়সাল রিয়াদ, সাজন বড়ুয়া সাজু, সরওয়ার জাহান, ম্যানেজার জালাল উদ্দিনসহ আরও অনেকে।

শেয়ার করুন