১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩ | ২৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ

মানিকপুর রাক্ষিত মন্দির সংস্কারে ব্যক্তিগত তহবিল থেকে মেয়র মুজিবের এক লাখ টাকার ঢেউটিন বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি :

চকরিয়ার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর দক্ষিণ রাক্ষিত মন্দির সংস্কারের জন্য ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার ঢেউটিন দিয়েছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

এর আগে রোববার বিকেলে বৌদ্ধ ভিক্ষু আগাওয়াংছার নিমন্ত্রণে মন্দির পরিদর্শনে গেলে তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মেয়র মুজিব।

ওই সময় মন্দিরের ঝুঁকিপূর্ণ অবস্থা দেখে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকার ঢেউটিন দেয়ার আশ্বাস দেন কক্সবাজারের নগর পিতা।

পরদিন সোমবার মেয়রের প্রতিশ্রুতি বাস্তবায়নে বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি উসাং রাখাইনের হাতে তাঁর পক্ষে টিনগুলো প্রদান করেন খলিল উল্লাহ চৌধুরী।

এসময় মেয়র মুজিবুর রহমানের এমন মানবিক সহযোগিতার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মন্দির কমিটির নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।