৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ

মানবিক কাজে বিশেষ অবদানের জন্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিঘর ফাউন্ডেশন’কে সম্মাননা প্রদান করা হয়েছে (শনিবার ২৭ ডিসেম্বর) দুপুরে উখিয়া উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত ইয়ুথ অর্গানাইজেশন অব স্যোশাল ডেভেলপমেন্ট(ওয়াইওএসডি) আয়োজিত ওমেন অ্যাম্পাওয়ারমেন্ট সামিটে এ সম্মাননা প্রদান করা হয়। ওয়াইওএসডি এর প্রতিষ্ঠাতা কপিল উদ্দিন সহ অতিথিরা ‘হাসিঘর ফাউন্ডেশন’ নেতৃবৃন্দের হাতের সম্মাননা স্মারক তোলে দেন।

২০২১ সালের ৩ জুলাই একঝাঁক উদ্যমী তরুণ উখিয়ায় গঠন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিঘর ফাউন্ডেশন’ গঠন। প্রতিষ্ঠার পর থেকে তারুণ্যদীপ্ত উদ্যমে, একাগ্রতা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে স্বেচ্ছাশ্রমে মানবিক কর্মসূচি পালন করছে এ সংগঠন। তিন বছরে মানবিক সেবার পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হয়। অসহায় মানুষকে শীতবস্ত্র, ঈদবস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ ,করোনার সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও করোনা টিকাদান কেন্দ্রে মাস্ক, লিফলেট ও স্যানিটাইজার বিতরন করে। মানবসৃষ্ট ও প্রাকৃতিক দূর্যোগে  অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বার বার হাসিঘর ফাউন্ডেশনের তরুণরা। কোনো অসহায় মানুষ বড় রোগে আক্রান্ত হলে তার জন্য আর্থিক সহায়তা দেয়া, শিশু-কিশোরদের মসজিদমুখী করতে নেয়া হয় নানান কার্যক্রম। এ কর্মসূচিতে পুরুস্কার ও মেডেল বিতরণ সহ নানা সামাজিক মানবিক কাজ করে হাসিঘর ফাউন্ডেশন। সম্প্রতি ১২ ডিসেম্বর সল্প রেজিষ্ট্রেশন ফি: নিয়ে সোনারপাড়া তে ম্যারাথন আয়োজন করে যা প্রচুর সাড়া ফেলে।মানবিক কাজের জন্যে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই সংগঠন। ইতিপূর্বে তারুণ্য ব্লাড ডোনারস সোসাইটি,বন্ধন,স্বপ্নতরী,ড্রীম স্মাইল বাংলাদেশ সহ নানা সংগঠন থেকে সম্মাননা স্মারক প্রদান করেছে হাসিঘর ফাউন্ডেশনকে।
সম্মাননা স্মারক পাওয়ার অনুভূতিতে হাসিঘর ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি পিএম মোবারক বলেন, ‘স্বেচ্ছায় মানুষের সেবার ব্রত নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে, মানবতার কাজে নিজেদের নিয়োজিত রাখতে চাই।
এসময় আরো উপস্থিত ছিলেন হাসিঘর ফাউন্ডেশন এর ইন্সটিটিউশনাল অ্যাফেয়ার্স উইং এর সাইফুল ইসলাম শিহাব।
হাসিঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, আমরা অসহায় মানুষের মুখে হাসি ফুটাবো স্লোগানকে ধারন করে, দেশ ও জাতির স্বার্থে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আমাদের কাজের সেবাপরিধি আরো বৃদ্ধি করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।