মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

কক্সবাজারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শেয়ার করুন

bhrc
“এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এবারের সেøাগানকে ধারণ করে মানবাধিকার দিবস পালন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখা। শনিবার (১০ ডিসেম্বর) সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক ও সুপ্রীম কোটের আইনজীবী সৈয়দ মো:রেজাউর রহমানের সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ওই আলোচনা সভায় চলমান মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন ও পৃথিবীর সকল প্রান্তে মানব নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা সম্পাদিকা মমতাজ শফিনা আজিম, ঈদগাও সাংগঠনিক উপজেলা সভাপতি কায়ুম উদ্দীন, জেলা শাখার সদস্য মীর হোছাইন, মহিউদ্দিন মাহী, ইসলামপুর ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন, আনোয়ারুল ইসলাম টিপু, আব্দুল কাইয়ুম, সাগর পাল সাজু, মো: সামরান সিকদার, জমির উদ্দিন, মোহাম্মদ, হারুন, মো: এহসানুল হক সোহাগ, মো: সালাহ উদ্দিন সুমন, মো: রিদওয়ানুল করিম, ইছমতুল্লাহ, সাইফুল ইসলাম শিমুল, মো: জুবায়ের, আকতার কামাল, রমজান, সাগর, জাহাঙ্গীর আলম, জিয়াবুল হক, নুরুল আবছার প্রমুখ।
র‌্যালি ও আলোচনা সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন আরিফুল ইসলাম আরাফাত।

শেয়ার করুন