৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

মানবপাচার রোধে সোনাদিয়ায় কোস্টগার্ড : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 

মানবপাচার রোধে সোনাদিয়ায় কোস্টগার্ড : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বর্তমান সরকার উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা বিধানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তা ছাড়া গভীর বঙ্গোপসাগরে মৎস্য আহরণরত মাঝি-মাল্লাদের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। মানবপাচার ও জলদস্যুতা প্রতিরোধে শিগগিরই সোনাদিয়ায় কোস্টগার্ড স্টেশন স্থাপন করা হবে।’

জেলার মহেশখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নবনির্মিত ভবন ও কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘খবরের কাগজে পড়েছি আগুন লাগলে মহেশখালীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে সময়ের অবসান করে দিলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন লাগলে আর দাঁড়িয়ে চেয়ে থাকতে হবে না। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পাশাপাশি যে কোনো দুর্যোগে উদ্ধার কাজ চালিয়ে যাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘মানবপাচার রোধে দেশব্যাপী ব্যাপক অভিযান চলছে। মানবপাচারকারীরা মোটেও ছাড় পাবে না। এ অভিযান অব্যাহত থাকবে।’

এ ছাড়া বর্তমান সময়ের আলোচিত মানব ও ইয়াবা পাচার এবং জলদস্যুতা বন্ধে কোস্টগার্ডকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন তিনি।

মহেশখালীর পুটিবিলা এলাকায় এ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবনটি নির্মিত হয়। ভবনটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল নাসের।

স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কান্তিনাথ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আহমদ হোসাইন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি ও মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া সভায় বক্তব্য রাখেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।